সোমবার, ০৬ Jul ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

রংপুরে পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রংপুর নগরীতে কেডি খালে ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- শালবন মিস্ত্রিপাড়ার জমির উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম ও ছেলে রিপন ইসলাম। বৃহস্পতিবার নগরীর নিউ জুম্মাপাড়ার তসলিমের খামার সংলগ্ন দোলাপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় নিউ জুম্মাপাড়া করিমিয়া মাদ্রাসা পড়ুয়া ছেলে শফিকুল ইসলামকে নিতে তার মা রোকেয়া বেগম ও ছোট ছেলে রিপন ইসলাম মাদ্রাসা যান। সেখান থেকে মা ও দুই ছেলে বাসায় ফেরার পথে আল-হেরা স্কুলের কাছে পা পিছলে বড় ছেলে কেডি খালে পড়ে ডুবে যায়। তাকে বাঁচাতে তার ছোট ভাই রিপন পানিতে ঝাঁপিয়ে পড়লে সেও ডুবে যায়।

এ সময় মা রোকেয়া বেগম তার দুই ছেলেকে উদ্ধার করার জন্য খালের পানিতে ঝাঁপ দেয়। বড় ছেলে শফিকুল উঠে এলেও মা রোকেয়া ও ছোট ছেলে রিপন পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com