সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষ, উদ্ধার শেষে রেলযোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের কালিহাতিতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনার এক ঘণ্টা পর উদ্ধারকাজ শেষে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে রেল লাইনের ওপর কাভার্ডভ্যানটি উঠলে ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কিছুক্ষণ দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকলেও বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন।

দুর্ঘটনার কিছুক্ষণ পর দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর থেকে সরিয়ে নিলে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com