বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ই-বুক ‘শেখ হাসিনা : দুর্গম পথের নির্ভীক যাত্রী’

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সম্পাদনায় ই-বই ‘শেখ হাসিনা : দুর্গম পথের নির্ভীক যাত্রী’ ২৮ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। অনলাইনে ডিজিটাল এ বইটি সবার জন্য উন্মুক্ত করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে ৩৩৬ পৃষ্ঠার এ তথ্য-চিত্রবহুল ঐতিহাসিক বইটি। রয়েছে ১৯টি নিবন্ধ এবং একটি বিশেষ ফটো অ্যালবাম।

অনলাইনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সাংবাদিক ইয়াসিন কবির জয়। জয়ীতা প্রকাশনী বইটি প্রকাশ করেছে। বইটির সম্পাদক মোস্তাফা জব্বার এ সময় ওয়েবিনারে সংযুক্ত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com