সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

৫ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কক্সবাজারের উখিয়ার পালংখালী বিজিবির সদস্যরা সীমান্তের কাটাখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ৫৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হল- কক্সবাজার সদর উপজেলার ছৈয়দ আহমদের ছেলে মনির আলম (৩৮), টেকনাফের হোয়াইক্যং এলাকার নুরুল হকের ছেলে মামুনুর রশিদ (১৮), একই এলাকার ছৈয়দ নূরের ছেলে নুর মোহাম্মদ (৩৬)।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া টেকনাফ সীমান্তবর্তী কাটাখালী নামক এলাকায় অভিযান চালিয়ে ৫৬টি স্বর্ণের বার জব্দসহ তিনজন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৫ কোটি ৩০ লাখ টাকা।

তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণ ও আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com