সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাতক্ষীরার কালিগঞ্জে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার চৌবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম সোহেল গাজী (২০) । তিনি উপজেলার চৌবাড়িয়া গ্রামের ইমাদুল ইসলামের ছেলে ও ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
তিনি জানান, ছাত্রলীগনেতা সোহেল গাজী শুক্রবার গভীর রাতে স্থানীয় এক তরুণীর বাসায় গিয়ে যৌন হয়রানির সময় এলাকার লোকজন তাকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। এঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে ছাত্রলীগ নেতা সোহেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছেন। আটক ছাত্রলীগ নেতাকে বিকাল তিনটার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহমেদ রনি জানান, এ ঘটনায় সোহেল গাজীকে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণসহ গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার জানান, সোহেল গাজীর কর্মকাণ্ড বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য ও সুনাম নষ্ট করেছে।
নগরকন্ঠ.কম/এআর