সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

যেসব এলাকায় গ্যাস বন্ধ রোববার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর বেশ কয়েকটি এলাকায় রোববার ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তা বন্ধ থাকবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে তিতাস জানায়- রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও এর আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com