সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

বান্দরবানে স্রোতে ভেসে গেল পর্যটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বান্দরবানে পর্যটন স্পট নাফা খুম এলাকায় খাল পার হতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে ঢাকার পর্যটক কাজী জাকারুল ইসলাম কানন (৩৫)। তিনি ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা কাজী জহিরুল ইসলামে পুত্র। শনিবার সকালে সাইগংয়ান নামক স্থানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার ঢাকা থেকে ১৩ সদস্যের এই দলটি থানচি আসে। তারা থানচি থানা ও বিজিবি ক্যাম্পে তালিকা জমা দিয়ে স্থানীয় গাইড শ্রাবণ ত্রিপুরার তত্বাবধানে শুক্রবার সন্ধ্যায় রেমাক্রী বাজার পৌঁছায়। শনিবার সকালে রেমাক্রি বাজারে সকালের নাস্তা করে নাফাখুমের উদ্দেশ্যে যাত্রা করে।

নাফাখুম পৌঁছার কিছুটা আগে এসে রেমাক্রি খাল পার হতে গিয়ে অন্যেরা নিরাপদে পার হতে পারলেও জহিরুল কানন স্রোতের তোড়ে ভেসে যায়। গাইড শ্রাবন ত্রিপুরার মাধ্যমে বিষয়টি জানতে পেরে রেমাক্রি বাজার বিজিবি ক্যাম্পের সদস্যরা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে জন্য ঘটনাস্থলে রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তি উদ্ধার করা যায়নি।

থানচি উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com