সোমবার, ০৬ Jul ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সেতাবগঞ্জ প্রেস ক্লাব সাংবাদিকদের পিপিই দিল বন্ধু ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ‘অসহায়ের পাশে থাকব, নির্ভীক এগিয়ে চলব’ এই স্লোগানকে ধারণ করে দিনাজপুরের বোচাগঞ্জে বন্ধু ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে।

শনিবার সন্ধ্যায় সংগঠনটি আত্মপ্রকাশ উপলক্ষে সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা জন্য পিপিই এবং মাস্ক দেয় বন্ধু ফাউন্ডেশন।

বন্ধু ফাউন্ডেশন সদস্যরা বলেন, আমরা বোচাগঞ্জ উপজেলার অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাব। আত্মপ্রকাশের দিনে এতিম খানায় কিছু মাস্ক এবং দোয়া আয়োজন করা হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি বরুণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ, সদস্য মো. রফিকুল ইসলাম, মো. সোলায়মান শাহীন, মো. রাসেল ইসলাম, মো. আশিকুর ইসলাম।

বন্ধু ফাউন্ডেশন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রিয়াদ হাসান চৌধুরী, মাইনুল হাসান মানু, বাবলু আহমেদ সাগর, মো. রাজিউর রহমান, আবু বক্কর সিদ্দিক, মো. আরিফ হোসেন, মো. সাজেদুর রহমান মিলন, মো. মাজারুল ইসলাম, মো. ফাহাদ হাসান চৌধুরী প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com