সোমবার, ০৬ Jul ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাগুরার শালিখা উপজেলার সিংড়া গ্রামের ঐতিহ্যবাহী সরস্বতী শিকদার গার্লস স্কুল ও কলেজের নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে স্কুল ক্যাম্পাসে ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক আরজ আলী বিশ্বাস প্রমুখ।
নগরকন্ঠ.কম/এআর