সোমবার, ০৬ Jul ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

উত্তরায় উচ্ছেদ অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর উত্তরায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলছে।

বোববার বেলা ১১টায় উত্তরার জসিমউদ্দিন মোড় থেকে এই অভিযান শুরু হয়।

এসময় ফুটপাত ও সড়কে রাখা নির্মাণসামগ্রী ও সাইনবোর্ড উচ্ছেদ করা হয়।

এ রিপোর্ট লেখার সময় বেলা সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চলছিল।

অভিযান শেষে মেয়র গণমাধ্যমকর্মীদের সঙ্গে চলমান উচ্ছেদ অভিযান নিয়ে কথা বলবেন বলে ডিএনসিসির একটি সূত্র নিশ্চিত করেছে।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com