সোমবার, ০৬ Jul ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরে ঠিকাদারকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর মোহাম্মদপুরে শিরু মিয়া (৪৫) নামের এক ঠিকাদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৮টার দিকে একতা হাউজিং এলাকার ৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিরু মিয়া পরিবার নিয়ে শেখেরটেক এলাকায় ৮ নম্বরে থাকতেন। পেশায় তিনি একজন ঠিকাদার। বিভিন্ন নির্মাণাধীন ভবনে ইট, বালু ও রড সরবরাহ করতেন।

ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতরা যেই হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com