সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জের শাহজাদপুরে ইয়াবাসহ সাইদুর রহমান (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সাইদুর রহমান শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের মৃত মাহমুদ শেখের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সাংবাদের ভিত্তিতে (৪ অক্টোবর) গভীর রাতে র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল উপজেলার কৈজুরী ইউনিয়নের নৌকাঘাট এলাকায় অভিযান চালায়। এসময় সাইদুর রহমানকে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৮৯০ পিস ইয়াবা, ১টি মোবাইল ও ২টি সিম জব্দ করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শাহাজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নগরকন্ঠ.কম/এআর