সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সারা দেশে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে অন্যরকম প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শেষ বর্ষের ছাত্র ইয়ার খাঁন।
রোববার (৫ অক্টোবর) সকালে শহরের বাজার স্টেশন কদম ফোয়ারার পাশে তিনি এ প্রতিবাদ জানান।
একটি প্রতিবাদী ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে ইয়ারকে প্রতিবাদ করতে দেখা যায়। তার প্রতিবাদী ফেস্টুনে লেখা ছিল, ‘আমার হাত বাঁধা, মুখ বাঁধা, হে জননী আপনি তো মাতা, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সারা দেশে ধর্ষণের সর্বোচ্চ বিচার চাই। ওরা তো আপনারই সন্তান, সারা দেশে ধর্ষণের প্রতিবাদে একক মানববন্ধন।’
এ বিষয়ে ইয়ার খাঁন বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষণ ঠেকাতে নেই কোনো প্রতিবাদ। নেই কোনো পদক্ষেপ।
তিনি আইনজীবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেটের আইনজীবীরা ধর্ষকের পক্ষ না নিয়ে ধর্ষণকারীদের দ্রুত বিচার দাবি করেছেন, এটা খুব ভালো পদক্ষেপ।
এ সময় তিনি সব মানুষকে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
নগরকন্ঠ.কম/এআর