সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ‘ভারতে আমরা বাংলাদেশকে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করি। বাংলাদেশের সাথে কীভাবে আরো অংশীদারিত্ব বাড়ানো যায়- সেটি নিয়ে আমি কাজ করব। ’
বলেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পৌঁছান।
সদ্য সাবেক ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন এই কূটনীতিক।
চেকপোস্ট থেকে ঢাকায় রওয়ানা হওয়ার আগে হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী দুই-দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে সাংবাদিকদের বলেন, ‘ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এখন বাংলাদেশ সীমান্তে আমি এসেছি। আমাদের কাছে বাংলাদেশের প্রত্যাশার কথা শুনব এবং উভয় দেশের প্রধানমন্ত্রীকে সেটি জানাব। ’
তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরই আমি কথা বলব। এখন কিছু বলা অনুচিত হবে। অন্যথায় মানুষ বলবে- আমি বেশি বলে ফেলছি। ’
নগরকন্ঠ.কম/এআর