সোমবার, ০৬ Jul ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

চট্টগ্রামে পিপিই পরে প্রতারণাকালে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম মহানগরীতে পিপিই পরে করোনার নমুনা সংগ্রহ করে প্রতারণার দায়ে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নগরীর আকবর শাহ থানা এলাকায় একটি বাসায় নমুনা সংগ্রহ করতে গেলে স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, একটি আবাসিক ভবনে পিপিই পরে চার তরুণ করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করতে যায়। বাসার সবাই সুস্থ এবং নমুনা দেওয়ার প্রয়োজন নেই বলে তরুণদের জানান গৃহকর্তী।

সেসময় আগত তরুণরা জোরপূর্বক নমুনা দেওয়ার জন্য চাপাচাপি করলে বাসার লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় ওই চার জনকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে করোনার নমুনা সংগ্রহের নামে প্রতারণার বিষয়টি প্রমাণিত হয়েছে। আটক তরুণরা অর্থ আয়ের ফাঁদ তৈরি করেছিলো বলে জানিয়েছে পুলিশ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com