বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অনলাইনে নতুন আইফোনের দাম ফাঁস

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : এ বছরের বহুল প্রত্যাশিত অন্যতম স্মার্টফোন আইফোন ১২। আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগেই অনলাইনে ফাঁস হয়েছে নতুন আইফোনের দাম।

অ্যাপল লিকার @a_rumors1111 এক টুইটে অ্যাপলের আসন্ন নতুন ৪ আইফোন- আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স এর দাম প্রকাশ করেছেন। এই লিকারের দাবি, আইফোন ১২ মিনির ৬৪ জিবি ভার্সনের দাম হবে ৬৪৯ ডলার, ১২৮ জিবি ৬৯৯ ডলার এবং ২৫৬ জিবি ৭৯৯ ডলার।

আইফোন ১২-এর ৬৪ জিবি ভার্সনের দাম ৭৪৯ ডলার, ১২৮ জিবি ৭৯৯ ডলার এবং ২৫৬ জিবি ৮৯৯ ডলার।

আইফোন ১২ প্রোর ১২৮ জিবি ভার্সনের দাম ৯৯৯ ডলার, ২৫৬ জিবি ১,০৯৯ ডলার এবং ৫১২ জিবি ১,২৯৯ ডলার।

আইফোন ১২ প্রো ম্যাক্সের ১২৮ জিবি ভার্সনের দাম ১,০৯৯ ডলার, ২৫৬ জিবি ১,১৯৯ ডলার এবং ৫১২ জিবি ১,৩৯৯ ডলার।

তুলনা করলে বলা যায়, গত বছর আইফোন ১১ এর দাম স্টোরেজ ভেদে ছিল ৬৯৯-৮৪৯ ডলারের মধ্যে, আইফোন ১১ প্রোর দাম ছিল ৯৯৯-১,৩৪৯ ডলারের মধ্যে এবং আইফোন ১১ প্রো ম্যাক্সের দাম ছিল ১,০৯৯-১৪৪৯ ডলারের মধ্যে।

অ্যাপল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নতুন আইফোন ১২ সিরিজের মডেল এবং দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। গত মাসে আয়োজিত অ্যাপলের ইভেন্টে আইফোনপ্রেমীরা নতুন আইফান ১২ সিরিজের ঘোষণা প্রত্যাশা করেছিলেন। তবে তাদের হতাশ হতে হয়েছে, কেননা ওই অনুষ্ঠানে অ্যাপলওয়াচ সহ আরো বেশ কিছু পণ্যের ঘোষণা দেওয়া হয়।

এদিকে খ্যাতনামা অ্যাপল লিকার জন প্রসারের দাবি, আগামী ১৩ অক্টোবর অ্যাপলের ইভেন্টে নতুন আইফোনের ঘোষণা আসতে পারে। তার দাবি, নতুন আইফোন ৪টি মডেলে বাজারে আনবে অ্যাপল। মডেলগুলো হলো আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com