সোমবার, ০৬ Jul ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

নারী নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছেন সংস্কৃতিকর্মীরা।

জামালপুর শহরের দয়াময়ী মোড়ে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি মানববন্ধনে সংস্কৃতিকর্মী এমআই রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, তরঙ্গ মহিলা সংস্থার সভাপতি শামীমা খান, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, নাট্যকর্মী শাহিন রহমান, শিক্ষক তরিকুল ফেরদৌস, ব্র্যাক কর্মকর্তা মনির হোসেন প্রমুখ।

বক্তারা বেগমগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিচারহীনতায় দেশে নারী ধর্ষণ, নির্যাতন ও হত্যা বেড়েই চলছে। কতিপয় দুর্নীতিবাজদের হস্তক্ষেপে অপরাধীরা আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে। এই নির্যাতন, ধর্ষণ ও হত্যার দায় রাষ্ট্রকে নিতে হবে।

এ সব অপরাধে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com