সোমবার, ০৬ Jul ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

চট্টগ্রামে আ.লীগে বিতর্কিতদের তালিকা জমা দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দলের মধ্যে কোনো বিএনপি -জামায়াতের কর্মীর অনুপ্রবেশ ঘটলে তাদেরকে চিহ্নিত করে মহানগর আওয়ামী লীগের কাছে তালিকা জমা দেওয়ার জন্য তৃণমূল কমিটিকে নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শমসের পাড়া হাজী চান মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চান্দগাঁও ওয়ার্ড আওতাধীন ‘বি’ ইউনিট আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এই নির্দেশনা দিয়েছেন।

সাবেক মেয়র বলেন, ‘দলের মধ্যে কোনো স্বাধীনতা বিরোধী, বিএনপি বা জামায়াত শিবিরের কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য তৃণমূল নেতাকর্মীদেরকে শ্যেন দৃষ্টি নিয়ে কাজ করতে হবে। দলের মধ্যে ঢুকে গিয়ে এরাই নানা বিভ্রান্তি, মতভেদ সৃষ্টি করছে। দলকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। দলের ভাবমূর্তি বিনষ্ট করছে। এসব বিতর্কিত অনেকেই দলের সদস্য পদ নিয়েছেন। তাদেরকে চিহ্নিত করতে তৃণমূল নেতাকর্মীদেরকেই ভূমিকা রাখতে হবে। তাদেরকে চিহ্নিত করে তালিকা তৈরি করে দ্রুত সময়ের মধ্যে মহানগর আওয়ামী লীগের কাছে জমা দিতে হবে।’

‘বি’ ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, উপপ্রচার সম্পাদক শহীদুল আলম, ‘বি’ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান জামাল প্রমুখ বক্তব্য রাখেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com