সোমবার, ০৬ Jul ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

সাহায্য তুলতে গিয়ে পিকআপচাপায় ভিক্ষুক নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রতিদিনের মতো সাহায্য তুলতে এসে বালুবাহী পিকআপচাপায় এক প্রতিবন্ধী ভিক্ষুক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডের ওভার ব্রিজ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ভিক্ষুকের নাম নজরুল ইসলাম নজু (৬৫)। তিনি কচুয়া উপজেলার রহিমানগর এলাকার বলে জানিয়েছেন পুলিশ।

জানা গেছে, হাজীগঞ্জ বাজারে প্রায় একযুগের বেশি সময় ধরে ভিক্ষাবৃত্তি করে আসছেন প্রতিবন্ধী ভিক্ষুক নজু। সকালে হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডের ওভার ব্রিজ সড়কে বালুবাহী পিকআপচাপায় ঘটনাস্থলেই মারা যান ওই ভিক্ষুক।

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই সেলিম জানান, প্রাথমিক রিপোর্ট তৈরি করে ভিক্ষুকের মরদেহ থানায় নেয়া হয়েছে। পুলিশ বালুবাহী পিকআপটি জব্দ করেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com