সোমবার, ০৬ Jul ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সিলেটে এবার স্কুলছাত্র বলাৎকারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিলেটে এবার ধর্মীয় শিক্ষকের হাতে এক স্কুলছাত্র বলাৎকারের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে নগরের শিবগঞ্জ মজুমদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। আটক হৃদয় মিয়া সেখানের কয়েকটি বাসায় শিশুদের আরবি শিক্ষা দিতেন।

তিনি জানান, “ওই ছাত্রকে পড়াতে এসে বলাৎকার করেন হৃদয় মিয়া। পরে শিশুটি তার পরিবারকে বিস্তারিত বললে তারা একই ভবনের তৃতীয় তলার একটি ফ্লাট থেকে তাকে আটক করেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।”

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহ্পরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম চৌধুরী আটকের তথ্য নিশ্চিত করেছেন।

বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com