সোমবার, ০৬ Jul ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

কর্ণফুলী নদী থেকে ৫শ’ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কর্ণফুলী নদীর হালদার মুখ নামক এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ৫শ’ ঘনফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছে চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের স্পেশাল টিম।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম দক্ষিন বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় স্পেশাল টিমের প্রধান ফরেস্টার সৈকত চৌধুরীর নেতৃত্বে একটি ইঞ্জিন বোটে তল্লাসী চালিয়ে এই বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা আরিফুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিত অবৈধ কাঠ পাচার প্রতিরোধে কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত প্রায় আড়াইটার দিকে একটি ইঞ্জিন বোট বোঝাই করে সেগুন কাঠ পাচার করার সময় বন বিভাগের স্পেশাল টিমের সদস্যরা ইঞ্জিন বোটটি আটক করে তল্লাসী চালায়। এসময় ওই বোট থেকে ৫শ’ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সেগুন কাঠের আনুমানিক মুল্য প্রায় ৬ লাখ টাকা।

অভিযানে আরো অংশ নেন স্পেশাল টিমের সদস্য এফজি জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, সালেহ আহাম্মদ, নুরুল আলম, আবুল হোসেন এবং মাহবুবুল আলম।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com