সোমবার, ০৬ Jul ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম বন্দরে চুরি করতে প্রবেশ করার অভিযোগে বন্দর নিরাপত্তাকর্মীরা ৫ জনকে আটকের পর পিটুনিতে একজনের মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাদের আটকের পর সন্ধ্যার দিকে হাসপাতালে তাদের একজনের মৃত্যু ঘটে।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর শেডের পেছনে লোহারপাত চুরি করার সময় ৫ জনকে আটক করা হয়। আটকের সময় পালাতে গিয়ে তারা আহত হয়। তাদের পুলিশের কাছে হস্তান্তর করতে গেলে পুলিশ তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামিম নামের একজনের মৃত্যু ঘটে।
শামীম মারা বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
নগরকন্ঠ.কম/এআর