সোমবার, ০৬ Jul ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ার কসবার কোল্লাপাথর এলাকা থেকে ১৪৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কসবা কোল্লাপাথর হাজী মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন- কসবা কোল্লাপথর এলাকার মৃত সামছুল হকের ছেলে রফিকুল ইসলাম (৫০)।

মঙ্গলবার রাত ১২টার দিকে প্রেসের মাধ্যমে সাংবাদিকদের জানান, অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে ওই এলাকা থেকে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামীর বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাব।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com