সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে নানার বাড়িতে বেড়াতে এসে ভদ্রাবতী নদীর পানিতে ডুবে জুনায়েদ আহম্মেদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বারুহাঁস গ্রামের ভদ্রাবতী নদীতে এ ঘটনা ঘটে।
শিশু জুনায়েদ নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় গ্রামের খলিফা পাড়ার জুয়েল রানার ছেলে। মৃত্যুর বিষয়টি ওই ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে শিশু জুনায়েদ মায়ের সাথে উপজেলার বারুহাঁস গ্রামের চৌধুরী পাড়ার নানা সান্টু হোসেনের বাড়িতে বেড়াতে আসে। বিকালে সে বাড়ির পাশে ভদ্রবতী নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে গোসলে নেমে সাঁতার না জানায় গভীর পানিতে তলিয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে অন্যান্য ছেলেরা জুনায়েদের নানার বাড়িতে খবর দিলে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে বিকাল ৫টার দিকে নদী থেকে শিশু জুনায়েদের মরদেহ উদ্ধার করে।
নগরকন্ঠ.কম/এআর