বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

গুগলের নতুন দুই ফোন

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান গুগল আনুষ্ঠানিকভাবে তাদের নতুন দুই স্মার্টফোন পিক্সেল ৫ ও পিক্সেল ৪এ ফাইভজির ঘোষণা দিয়েছে। ৩০ সেপ্টেম্বর এক ভার্চুয়াল ইভেন্টে নতুন দুটি পিক্সেল ফোনের বিষয়ে ঘোষণা দেয়া হয়।

একই সঙ্গে উন্মোচন করা হয় নেস্ট অডিও এবং গুগল টিভি। আগস্টে পিক্সেল ৪-এ উন্মোচনের সময়ই জানানো হয় অক্টোবরে আসবে আরও দুটি ফোন। সে অনুযায়ী অক্টোবরের প্রথম দিনই নতুন ফোন দুটির ঘোষণা এলো। গুগলের নতুন দুই ফোনের ফিচার নিয়ে লিখেছেন-

পিক্সেল-৫

গুগলের পিক্সেল-৫ স্মার্টফোনে ফুল এইচডি প্লাস ও এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর র‌্যাম ৮ গিগাবাইট এবং ইন্টারনাল স্টোরেজ ১২৮ গিগাবাইট। ডিভাইসটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৪০৮০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ৬ ইঞ্চি ডিসপ্লের পিক্সেল ৫-এর রেজুলেশন ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল। রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৭৬৫জি।

ফোনটির পেছনে আছে ১২.২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের দুটি রিয়ার ক্যামেরা। সামনে আছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পিক্সেল ৫-এর দাম ধরা হয়েছে ৬৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৮ হাজার ৭১৬ টাকা)। যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটি পাওয়া যাবে ১৫ অক্টোবর থেকে।

পিক্সেল ৪-এ ফাইভজি

পিক্সেল ৪-এ ফাইভ জি ভার্সনটি হল আগের পিক্সেল ৪-এ এর উন্নত সংস্করণ। পিক্সেল ৪-এ গত আগস্টেই বাজারে এসেছে। এবার এর ফাইভজি সংস্করণ আনল গুগল। পিক্সেল ৪-এ ফাইভজিতে আছে ৬.২ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন ৭৬৫জি। ফোনটির র‌্যাম ৬ জিবি, স্টোরেজ ১২৮ জিবি ব্যাটারির শক্তি ৩৮৮৫ এমএএইচ। ফোনটির দাম ৪৯৯ ডলার (৪১ হাজার ৯১৬ টাকা)। ১৫ অক্টোবর থেকে এর বিক্রি শুরু হবে জাপানে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com