সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য তমিজ উদ্দিন (৯০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কালিদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
তমিজ উদ্দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর এলাকার বাসিন্দা। তিনি আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, সোমবার (৫ অক্টোবর) সকালে চিকিৎসার জন্য সাবেক ইউপি সদস্য তমিজ উদ্দিন তার ছেলের সঙ্গে মিরপুর হাসপাতালে যান। সেখান থেকে দুপুরে ফেরার পথে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কাজী আরেফ আহম্মেদ সড়কের ধারে মোটরসাইল নিয়ে তারা দাঁড়িয়ে ছিলেন। এমন সময় সামনের দিক থেকে এক মোটরসাইকেল এসে তাদের ধাক্কা দেয়। এতে তমিজ উদ্দিন গুরুত্বর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে আবারো কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নগরকন্ঠ.কম/এআর