সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

মানিকগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামিরা আদালতে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার চরাঞ্চলে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার আসামিদের আদালতে আনা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার হওয়া ৩ আসামিকে আদালতে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী।

ওসি মুঈদ চৌধুরী জানান, অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে বুধবার রাতে মামলার মূল আসামি শেখ জামিরকে গ্রেপ্তার করা হয়। তার আগে সন্ধ্যায় মামলার আরও ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল আসামি শেখ জামিরকে আজ সিনিয়র জুডিশিয়াল আদালত-৪ এ সোপর্দ করা হবে।

এছাড়া, গ্রেপ্তার জয়গুন ও শেখ কামালকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com