সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

চট্টগ্রামের উন্নতির ক্ষেত্রে আপস করবো না : স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম বাংলাদেশের ইকোনমিক হাব। সমুদ্রবন্দর গড গিফটেড। তাই চট্টগ্রামের উন্নতির ক্ষেত্রে আপস করবো না।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী উন্নত দেশের স্বপ্ন দেখেন উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী উন্নয়নের পথ নকশা তৈরি করেছেন। উন্নয়ন শুধুমাত্র ঢাকাতে সীমাবদ্ধ রাখা হবে না। গ্রামেও পৌঁছে দেওয়া হবে।’

মন্ত্রী তাজুল ইসলাম আরও জানান, চট্টগ্রাম দৃষ্টিনন্দন শহর হবে। এখানে গড গিফটেড অপরচুনিটি রয়েছে। আউটার রিং রোড, কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ করতে পারলে হাজার হাজার পাঁচ তারকা হোটেল হবে। এর জন্য রকেট সায়েন্সের দরকার হবে না। শুধু চট্টগ্রাম পর্যটন খাত দিয়ে পুরো দেশকে এগিয়ে নেওয়া যাবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন— পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, নৌ-সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, চসিকের প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম চৌধুরী, সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামস প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com