বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আইফোন ১২ আসছে ১৩ অক্টোবর

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রতিবছরের সেপ্টেম্বর মাসে নতুন আইফোন উন্মোচন করে থাকে অ্যাপল। ২০১২ সাল থেকে শুরু করে কখনোই এর ব্যতিক্রম ঘটেনি। তবে করোনা মহামারির কারণে এ বছর অ্যাপলপ্রেমীদের উৎসবের মাস সেপ্টেম্বরে নতুন আইফোনের ঘোষণা আসেনি। ফলে কবে আসবে তা জানতে ভীষণ উৎসুক ছিলেন ভক্তরা।

জানা গেছে, আগামী ১৩ অক্টোবর সেই প্রত্যাশিত দিন। এনডিভির খবরে বলা হয়েছে, ‘হাই স্পিড’ স্লোগানে আগামী ১৩ অক্টেবর একটি ভার্চুয়াল ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে অ্যাপল। জোড় গুঞ্জন রয়েছে, এই ইভেন্টেই অ্যাপল তাদের নতুন আইফোন ১২ সিরিজ উন্মোচন করতে পারে।

এ বছর মোট ৪টি আইফোন আনতে পারে অ্যাপল: আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ম্যাক্স প্রো। প্রতিটি ফোনেই থাকবে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট। এর মধ্যে আইফোন ১২ মিনি হবে ৫.৪ ইঞ্চি স্ক্রিনের, আইফোন ১২ এবং ১২ প্রো হবে ৬.১ ইঞ্চি স্ক্রিনের এবং আইফোন ১২ ম্যাক্স প্রো হবে ৬.৭ ইঞ্চি স্ক্রিনের।

আইফোন ১২ ও আইফোন ১২ ম্যাক্সে ডুয়েল ক্যামেরা সেটআপ ও অন্য দুটি মডেলে তিন ক্যামেরা সেটআপ থাকবে। অ্যাপলের নতুন পণ্য উন্মোচনের অনুষ্ঠানটি অ্যাপলের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি উপভোগ করা যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com