সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ফরিদপুরের ভাঙ্গায় অপহৃত স্কুলছাত্রীকে ৪৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার জনৈক আওয়ামী লীগ নেতার বাসা হতে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের সাথে জড়িত থাকায় মৃনাল মালোকে(১৫) আটক করে পুলিশ।
থানার উপ-পরিদর্শক পিযুজ জানান, ভাঙ্গা কোর্ট পাড়ের বাসিন্দা অমল চন্দ্রর নবম শ্রেণি পড়ুয়া মেয়ে বৃষ্টি রানী দাস মঙ্গলবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় একই এলাকার মহাদেব মালোর ছেলে মৃনাল মালো ও তার সহযোগীরা অপহরণ করে। স্কুল পড়ুয়া মেয়েটির বাবা ঐদিন ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আজ সন্ধ্যায় স্কুল ছাত্রীটিকে উদ্ধার করা হয়। এসময় তার সাথে থাকা মৃনাল মালো নামের একটি ছেলেকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান বলেন, স্কুল ছাত্রীটির বাবা অভিযোগ দেওয়ার পরই আমাদের পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং একজনকে আটক করে। প্রকৃত ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি অপহরণ মামলার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: উজালা পেইন্টের ১৪৭ কোটি টাকা বিক্রয়ের তথ্য গোপন
স্কুল ছাত্রীর চাচা বিমল মালো জানান, আমাদের স্কুল পড়ুয়া মেয়েটিকে অপহরণ করে আমাদের জিম্মি করতে চেয়েছিল কিছু দুর্বৃত্তরা। আজ সন্ধ্যায় পুলিশ যখন আমার ভাতিজিকে উদ্ধার করে সেসময় আমার ভাই অমল মালে মেয়ের শোকে স্ট্রোক করে। তাকে আমরা দ্রুত বৃহস্পতিবার সন্ধ্যায়ই ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। অপহরণকারী মৃনাল মালো বেশ কিছু দিন ধরেই আমার ভাতিজিকে বিরক্ত করতেছিল। এনিয়ে এলাকায় দেন দরবার হলেও সে বা তার পরিবারের কেউই বিষয়টি কর্ণপাত করেনি।
নগরকন্ঠ.কম/এআর