সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যানের স্ত্রীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মরহুম ইঞ্জিনিয়ার মাহমুদুল ইসলামের স্ত্রী ফিকরিয়া বানু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (০৭ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৩৩ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ফিকরিয়া বানু জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের মরহুম সৈয়দ আনিসুজ্জামানের বড় মেয়ে। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শুক্রবার (০৯ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমা ফিকরিয়া বানুর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর রাউজানের কৈয়াপাড়ার নিজ গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন করা হবে।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com