সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

নরসিংদীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ১ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নরসিংদীতে বিআরটিসির যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিঘর বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ হয়।

নিহত ব্যাক্তি কাভার্ডভ্যানের চালক। তবে তার নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

ইটাখোলা হাইওয়ে পুলিশের এস আই জহির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসির যাত্রীবাহী বাসটি সৃষ্টিঘর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক নিহত হন এবং একজন আহত হন।

খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ও ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পরপরই বিআরটিসি বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com