সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মিরেরসরাই আসনের নির্বাচিত সাংসদ, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে করোনা পজিটিভ ফল পাওয়ার পর তাকে চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো এবং তিনি স্বাভাবিক রয়েছেন।
ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেনের ব্যক্তিগত সহকারী নুর খান বিষয়টি নিশ্চিত করে জানান, করোনার লক্ষণ থাকায় চট্টগ্রাম বি আই টি আই ডি হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয়। রাত ১২ টার দিকে নমুনার ফলে করোনা শনাক্ত হয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের। রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা ভালো।
নগরকন্ঠ.কম/এআর