সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ভোটারদের কেন্দ্রে নিয়ে নৌকায় ভোট দেয়াতে হবে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু’র পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী সভা করেছে কৃষক লীগ।

বৃস্পতিবার সকালে ৬৯নং ওয়ার্ড কৃষক লীগের উদ্যোগে ডেমরা বাজারে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ (৬৯নং ওয়ার্ড) কৃষক লীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, সাবেক সহসভাপতি আকবর আলী চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক মো. রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আবদুল সালাম বাবু, সাধারণ সম্পাদক আবদুর রব খান। নির্বাচনী সভাটি পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পলাশ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, আমাদের প্রিয় নেত্রী ঢাকা-৫ শূন্য আসনে কাজী মনিরুল ইসলাম মনু ভাইকে সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আমরা আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি প্রার্থীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। সকাল সকাল ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়াতে হবে। আমরা আশা করি, ঢাকা-৫ উপনির্বাচনে আগামী ১৭ অক্টোবর নৌকা মার্কার প্রার্থী জয়লাভ করবেন, ইনশাআল্লাহ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com