সোমবার, ০৬ Jul ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

বিএম কলেজে হামলার ঘটনায় ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ বিভাগ ভাঙচুর ও কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে কুপিয়ে জখম করার ঘটনায় ছাত্রলীগের ৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- আলিফ হোসেন, আশিক ফকির, শাকিল খান ও পনি। তারা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম।

তিনি জানান, সকাল ৯টার দিকে ব্রজমোহন কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই কলেজের আশপাশ এলাকার বাসিন্দা।

হামলার ২১ দিন পর প্রথম এই ৪ জনকে গ্রেফতারে সক্ষম হয়েছে পুলিশ।

প্রসঙ্গত গত ১৬ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ২৫-৩০ জন মুখোশধারী যুবক বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগে হামলা চালিয়ে বিভাগীয় চেয়ারম্যানের কক্ষসহ অন্যান্য কক্ষ তছনছ করে। হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে আহত করে সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে। এ ঘটনায় বাচ্চু অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com