সোমবার, ০৬ Jul ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

ভোলায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভোলার সদর উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ভেদুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত দৃই বোন হলেন, ভেদুরিয়া গ্রামের ব্যবসায়ী মো. জসিম উদ্দিনের মেয়ে সামিয়া আক্তার (৮) এবং লামিয়া আক্তার (৬)।

ওসি এনায়েত হোসেন জানান, গরমের কারণে দুই বোন তাদের ঘরের পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে দুইজনের লাশ পানিতে ভেসে ওঠে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com