সোমবার, ০৬ Jul ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

আশাশুনিতে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টার অভিযোগে শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় এক প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষককে উত্তেজিত জনতারা আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক শিক্ষক মইনুর রহমান উপজেলার কোদন্ডা গ্রামের বাবর আলী গাজীর ছেলে ও আশাশুনি উপজেলার কেবিএ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক।

স্থানীয়রা জানান, শিক্ষক মইনুর রহমান প্রায়ই ওই স্কুল ছাত্রীর বাড়িতে যাতায়াত করে। শুক্রবার সকাল ১০ টায় প্রধান শিক্ষক স্কুল ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুবাদে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে প্রধান শিক্ষক মইনুর রহমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ অভিযুক্ত মইনুর রহমানকে আটক করেছে।

এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন মেয়ের পিতা।

ওসি মো. গোলাম কবির আরও বলেন, এ ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেছে ছাত্রীর পিতা। মামলা নং- ১০। আটক ওই স্কুল শিক্ষককে শনিবার সকালে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com