বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেম-এর নতুন ভার্সন নিয়ে এসেছে। এরই মধ্যে অনেক ব্যবহারকারী এ আপডেটটি ইন্সটল করেছেন। নতুন আপডেট আইওএস ১৪ ইন্সটলের পর ডিভাইস ব্যবহারকারীরা দ্রুত চার্জ ক্ষয়সহ নানা সমস্যায় পড়ছেন।
এসব সমস্যার মধ্যে আছে- ফিটনেস ডেটা মুছে যাওয়া, হেলথ অ্যাপ ওপেন না হওয়া ও ভুল স্টোরেজ রিপোর্ট দেখানো।
আইফোন টেন ব্যবহারকারী ব্যাংককর্মী তানজিমা হালিম তার তিক্ত অভিজ্ঞতার কথা বলেন- কেউ আইওএস ১৪ আপডেট না দিয়ে থাকলে আর দেয়ারও দরকার নেই। অবিশ্বাস্য দ্রুতগতিতে ব্যাটারি ক্ষয়ে যাচ্ছে। এক ঘণ্টায় শতভাগ ব্যাটারির চার্জ হয়ে যাচ্ছে মাত্র ১০ শতাংশ। আবার চার্জও হয় খুবই স্লো। এমনকি ফোন ব্যবহার না করে রেখে দিলেও চার্জ ক্ষয় হয়ে যায়।
তিনি বলেন, ‘সপ্তাহখানেক আগে আমার ফোনে আপডেটটি আসে, অ্যাপ লাইব্রেরি, পিকচার ইন পিকচারসহ নতুন অনেক আকর্ষণীয় ফিচার আছে ভেবে ইন্সটল করি। কিন্তু ব্যাটারির এমন বিড়ম্বনায় পড়তে হবে জানলে আমি এ আপডেটটি ইন্সটল করতাম-ই না। শুরুতে ভেবেছি, আমার স্মার্টফোনটির ব্যাটারি সমস্যা থাকতে পারে; চেক করে দেখলাম, ব্যাটারি হেলথ ৮৩ শতাংশ রয়েছে।’
যদিও সব ব্যবহারকারী এত প্রকট সমস্যায় পড়ছেন না।
নগরকন্ঠ.কম/এআর