সোমবার, ০৬ Jul ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

নরসিংদীর করিমপুরে উপনির্বাচন: নৌকা জয়ী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মানোনীত প্রার্থী মমিনুর রহমান আপেল বিজয়ী হয়েছেন।

তিনি সাত হাজার ৫০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম কিবরিয়া আনারস প্রতীকে পেয়েছেন চার হাজার ৭৪৯ ভোট। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী ইবনে আদেল শশী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট।

শনিবার (১০ অক্টোবর) রাতে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাকির মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, করিমপুর ইউনিয়ন পরিষদের এই উপ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৮ হাজার ৭৫০ জন। এরমধ্যে নারী ভোটার ৯ হজার ৩০৫ জন ও পুরুষ ভোটার ৯ হাজার ৪৪৫ জন। মোট ১২ হাজার ৫৪১ জন ভোটার ভোট প্রদান করেছেন।

মোট ৯টি ভোটকেন্দ্রের ৪৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। একজন জুডিশিয়াল ও পাঁচজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ প্রতি তিন কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্সসহ এক প্লাটুন বিজিবি ও র‌্যাবের তিনটি দল দায়িত্ব পালন করে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাকির মাহমুদ জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com