সোমবার, ০৬ Jul ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

মাদারীপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাদারীপুরের ডাসারে এক কিশোরী (১৫) ধর্ষণের অভিযোগে শাহীন মোল্লা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী মেয়েটির পরিবারের মামলায় শনিবার (১০ অক্টোবর) সকালে শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে- ডাসার থানার বালিগ্রাম এলাকার পশ্চিম বোতলা গ্রামের আয়নাল মোল্লার ছেলে রং মিস্ত্রী শাহীন মোল্লার সঙ্গে একই এলাকার ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিলো। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে ওই কিশোরীর বাড়িতে দেখা করতে আসে শাহীন মোল্লা।

সে সময় ওই কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে শাহীন মোল্লা। পরে ওই কিশোরীর ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে শাহীন মোল্লা পালিয়ে যায়। ধর্ষণের ঘটনায় শুক্রবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে ডাসার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, ‘ওই কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নির্যাতিতা কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া শাহীনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com