সোমবার, ০৬ Jul ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

কালিয়াকৈরে টেক্সটাইল মিলের তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার রহমত টেক্সটাইল মিলের তুলার গুদামে শনিবার (১০ অক্টোবর) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ এ তথ্য জানান।

গাজীপুরের কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরাজুল ইসলাম জানান, মৌচাক এলাকার ওই কারখানার টিনসেটের ভবনের তুলার গুদামে আগুন লাগে। রাত ১০টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি, ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি ও শ্রীপুর ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, চারটি ইউনিটের কর্মীদের এক ঘন্টার চেষ্টায় রাত ১১টা ৫৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গুদামে থাকা তুলার বান্ডেল পুড়েছে। এখন আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে।

তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com