সোমবার, ০৬ Jul ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ভেড়ামারায় ১৯ কি.মি. সড়ক সংস্কার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ২০ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৯ কিলোমিটার পাকা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ভেড়ামারা-কুচিয়ামোড়া-জুনিয়াদহ-আল্লাহদর্গা সড়ক মেরামত কাজের উদ্বোধন করা হয়।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন আলী, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলীসহ জাসদের নেতা-কর্মীরা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com