সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সুইটি খান জিনিয়া (৩০) নামে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে উল্লাপাড়া পৌর শহরের কলেজপাড়া মহল্লার নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। নিহত জিনিয়া মৃত আফছার আলীর মেয়ে ও সানফ্লাওয়ার স্কুলের শিক্ষিকা ছিলেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার জানান, মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করেছে। সকালে ময়নাতদন্তের জন্য লাশ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
ওসি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তিনি আত্মহত্যা করেছেন কিনা জানা যাবে।
নগরকন্ঠ.কম/এআর