সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

নরসিংদীতে পিস্তলসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নরসিংদীর শিবপুর উপজেলা থেকে পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার মুন্সেফেরচর এলাকার একটি গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, শিবপুর উপজেলার রংপুর গ্রামের শহিদ উল্লাহর ছেলে মোহাম্মদ আলী (২৫) ও জয়মঙ্গল গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. বশির সরকার (২০)।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপন কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে একটি পিস্তলসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন নরসিংদীসহ আশপাশ জেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে।

তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com