সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে রিভলবারসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কিশোরগঞ্জে নিকলী উপজেলার ডুবি গ্রামে একটি রিভলবারসহ মোহাম্মদ উল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আটক মোহাম্মদ উল্লাহ (৩৮) ডুবি গ্রামের মো. সামছুদ্দিনের ছেলে।

কোম্পানী কমান্ডার এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে র‌্যাবের আভিযানিক দল আমেরিকার তৈরি একটি রিভলবার এবং এক রাউন্ড গুলিসহ মোহাম্মদ উল্লাহকে হাতেনাতে আটক করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ উল্লাহ স্বীকার করেছেন- জমি নিয়ে বিরোধের জের ধরে অস্ত্র নিয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে নিকলী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com