সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

পাটুরিয়ায় আটকে পড়েছে ৩০০ পণ্যবাহী ট্রাক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে তিনশো পণ্যবাহী ট্রাক। সকাল থেকে ঘাট এলাকায় পরিবহন বাসের বাড়তি চাপ বেড়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাক পারাপার কমে গেছে। পাটুরিয়া ঘাট ট্রাক টার্মিনালে ২৫০ ও পাটুরিয়া ঘাট এলাকায় প্রবেশের জন্য উথুলী সংযোগ সড়কে ৬০টির মতো ট্রাক পারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ৩টার দিকে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, ‘পাটুরিয়া ঘাটের যানবাহনের চাপ কমাতে উথুলী সংযোগ সড়কে সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে। সংযোগ সড়কে ৬০টির মতো সাধারণ পণ্যবাহী ট্রাক পাটুরিয়া ট্রাক টার্মিনালে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমলে সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলো ছেড়ে দেওয়া হবে।’

বেলা আড়াইটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ‌্য) মহীউদ্দীন রাসেল রাইজিংবিডিকে জানান, পরিবহন বাসের চাপ কমতে শুরু করেছে। তবে ট্রাক টার্মিনালে আড়াইশোর মতো ট্রাক পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। এ নৌরুটে ১৮টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে। আমানত শাহ নামের একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে ভাসমান কারখানা মধুমতীতে মেরামতে রয়েছে বলেও জানান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com