বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

মাসালা রাইস রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : দুপুরে খাবারের তালিকায় রাখতে পারেন মাসালা রাইস। মুখরোচক এই খাবার তৈরি করতে পারেন ঘরেই।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন-

যা লাগবে

মুরগির মাংস ১ কাপ, ভাত ৫০০ গ্রাম, চিংড়ি মাছ ২৫০ গ্রাম, লবণ ও চিনি স্বাদমতো, টমেটো সস হাফ কাপ, পেঁয়াজ ও রসুন কুচি পরিমাণমতো, সিদ্ধ ডিম ২টা, ওয়েস্টার সস ১ চা চামচ, সয়াসস ১ চা চামচ, ফিশ সস ১ চা চামচ, শুকনো মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ।

যেভাবে করবেন

মুরগির মাংস ও চিংড়ি মাছ ছোট করে কেটে নিতে হবে। প্যানে প্রথমে সব সস দিয়ে তার মধ্যে পেঁয়াজ ও রসুন দিয়ে নেড়ে মুরগির হাড়ছাড়া মাংস চিংড়ি মাছ দিয়ে নেড়ে ভাত দিয়ে শুকনো মরিচ, লবণ, জিরা গুঁড়া দিয়ে ভাজতে হবে। সিদ্ধ ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com