সোমবার, ০৬ Jul ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মো. সজীব (২০)।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার দিনগত রাতে যাত্রাবাড়ী থানার কুতুবখালী পকেট গেট এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ সজীবকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওয়ালিদ হোসেন।
নগরকন্ঠ.কম/এআর