সোমবার, ০৬ Jul ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ত্রিশালের আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং এন্ড স্পোর্টস সেন্টারকে আর্ন্তজাতিক মানের হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি ময়মনসিংহের ত্রিশালে আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং এন্ড স্পোর্টস সেন্টারের নবনির্মিত কমপ্লেক্স উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
সেনা প্রধান বলেন, আধুনিক সুবিধা সম্পন্ন এই ট্রেনিং সেন্টারে দেশ এবং বিদেশের সেনাবহিনীর সদস্যরা প্রশিক্ষণ নিবেন।
তিনি বলেন, ত্রিশালের এই আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং এন্ড স্পোর্টস সেন্টারকে ঘিরে আশপাশে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
এসময় লে. জেনারেল মো. কামসুল হকসহ সেনাবাহিনীর উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর