সোমবার, ০৬ Jul ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে ভদ্রবেশী ২ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় পৃথক দুই অভিযানে ভদ্রবেশী দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ছিনতাই করা পাঁচটি মোবাইল হ‌্যান্ডসেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এই ছিনতাইকারীদের আটকের তথ্য জানায় কোতোয়ালী থানা পুলিশ।

আটক দুই ছিনতাইকারী হলো- মো. রমজান (২২) এবং একরাম (২৪)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, নগরীর নিউমার্কেট মোড় এবং আন্দরকিল্লা মোড়ে পৃথক দুটি অভিযানে মোবাইল ছিনতাই করার সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে পথচারীদের গতিরোধ করে নানা কৌশলে জিম্মি করে মোবাইল ফোন ছিনতাই করে আসছিলো। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com